

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা যুব রেড ক্রিসেন্ট ও খাগড়াছড়ি ব্রাঞ্চের আয়োজনে তিন দিনব্যাপী বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
এতে বক্তারা বলেন, ‘এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা বৃদ্ধি করেছে, যা তাদের দৈনন্দিন জীবনে মানবসেবায় কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।’

এ সময় যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের উপদেষ্টা হাসান মোর্শেদ রিফাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সোহরাব হোসেন, আজীবন সদস্য সাংবাদিক মো. সোহানুর রহমান, দীঘিনালা যুব রেডক্রিসেন্ট দলের উপদেষ্টা প্রবীর সুমন, উপদেষ্ঠা হাসান মোর্শেদ রিফাত সহ বিশিষ্ট সাংবাদিক আক্তার হোসেন উপস্থিত ছিলেন৷
তিনদিনব্যাপী যুব রেড ত্রিসেন্টের দলের এ প্রশিক্ষণে খাগড়াছড়ি ব্রাঞ্চের মো. আল- আমিন, মো. তরিকুল ইসলাম ফাহিম প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
