ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2025

তিতাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী সেই মহাসিনকে পুলিশে দিলেন এলাকাবাসী

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: ৪ আগষ্ট কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের দোসর মো. মহাসিন মিয়াকে (৫৫) এলাকাবাসী আটক করে তিতাস পুলিশের নিকট সোপর্দ করেছেন। শনিবার বিকেলে উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে মহাসিনকে আটক করে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসিন ৪ আগস্টে ছাত্র জনতার ওপর হামলা করেও থেমে নেই। গত বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ নেতা ও জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের সাথে সংঘবদ্ধ হয়ে তিতাস উপজেলার জাসাস এর আহ্বায়ক মো. সামির হোসেন ও তার মায়ের উপর হামলা করে গুরুতর আহত করে। এ ঘটনায় সামির হোসেন বাদী হয়ে তিতাস থানায় একটি মামলা করেছে।

এ বিষয়ে মামলার বাদী সামির হোসেন বলেন, মহাসিন মিয়া ৪ আগস্ট বাতাকান্দি বাজারে ছাত্র-জনতার ওপর হামলা করেও থেমে নেই। গ্রামের মানুষকে এখনোও ভয়ভীতি দেখায় এবং বৃহস্পতিবার বিকালে মজিব চেয়ারম্যানের সাথে সংঘবদ্ধ হয়ে অতর্কিত ভাবে আমার ওপর এবং মায়ের উপর হামলা করে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বিএনপি নেতা সামির হোসেন ও তার মায়ের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এজাহার নামীয় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। এছাড়াও গ্রেফতারকৃত মহাসিন ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা করেছে এমন একটি ভিডিও আমি দেখেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram