ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

রাজৈর মাদারীপুরে বিএনপি করা মানে হাতীর সাথে পিঁপড়ার লড়াই: হিমেল আল ইমরান

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: রাজৈর মাদারীপুরে বিএনপি করা মানে হাতীর সাথে পিঁপড়ার লড়াই। শেখ হাসিনার রোষানলে পড়ে একটি মা, ভাই, বোন কেউ কথা বলতে পারে নাই, কারো কোন বাক স্বাধীনতা ছিলো না। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ হিমেল আল ইমরান এ মন্তব্য করেছেন।

তিনি আরোও বলেন, এটা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানেন, এই রাজৈর, মাদারীপুর একটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এখানে বিএনপি করা মানে হাতীর সাথে পিঁপড়ার লড়াই, সেই লড়াইয়ে কিন্তু আমরা মাঠ ছেড়ে যাইনি, কেউ বলতে পারবে না।

তিনি বলেন, ইদানিং দেখা যাচ্ছে অনেকেই সেই মাঠ দখলে ব্যস্ত, কিন্তু শহীদ জিয়ার আদর্শকে ধারণ করতে কেউ ব্যস্ত নয়। আমরা চাই, শহীদ জিয়ার আদর্শ সেই বাংলার রাখাল রাজা, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জনাব জিয়াউর রহমান, যে প্রচেষ্টা চালিয়ে গেছে, সেই খাল খনন, সেই খাল খননই থেকে গিয়েছে, এখন আমরা নদী খননসহ বিভিন্ন কার্যক্রম আমাদের চালিয়ে যেতে হবে। এবং দেশের উন্নয়ন আমরা দেশের মানুষরাই করবো, আমরা কারো তাঁবেদারি করবো না।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজৈর উপজেলার রাজন্দী দারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এক কম্বল বিতরণ ও আলোচনা সভায় এ কথা বলেন ছাত্রদলের এ নেতা।

৩১ দফা বাস্তবায়নে বদরপাশা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাখাওয়াত হোসেন নান্নু বেপারী, রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো মানিক মিয়া মানকু, সদস্য সচিব মো সোহেল মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মাইদুল ইসলাম আকন, রাজৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো তরিকুল মাতুব্বর, যুগ্ম আহবায়ক মো ফরিদ হোসাইন, রাজৈর পৌর ছাত্রদলের সদস্য সচিব শোহাগ সরদার ও প্রবাসী মাহফুজ শেখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram