ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৬
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৫

সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কার‌ণে প্রায় সা‌ড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল স্বাভাবিক হ‌য়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় এ রুটে ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বাড়‌তে থাক‌লে শনিবার রাত সা‌ড়ে ৩টার দি‌কে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে যা‌ওয়ায় দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এদিকে ক‌য়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রান্তে নদী পা‌রের অ‌পেক্ষায় সিরিয়া‌লে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে প‌ড়েন যাত্রী ও যানবাহ‌নের চালক‌রা। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল ৭টা থে‌কে এ রু‌টে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। বর্তমানে এ রু‌টে ১২টি ফেরি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram