ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৫

বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না: কাজী শিপন

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে বাগেরহাট জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার নেতৃত্বে আগামী নির্বাচন হতে হবে। বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না।

শুক্রবার বিকেলে পৌর পার্কে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, শামীম আহসান ফকির, আবজাল হোসেন জোমাদ্দার।

সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম। পরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। সভায় দোয়া পরিচালনা করেন হাফেজ মো. ইউনুছ আলী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram