ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৫
logo
প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৫

কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ১৮ বছর পর মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে বিএনপির এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মোশাররফ হোসেন রনির সভাপতিত্বে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেনের সঞ্চানায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈরে উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম সিরাজুল হক স্বপন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহসিন সরকার, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান গোলাম রাব্বানী, আটাবহ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান, জেলা যুবদলের আহবায়ক সদস্য ইমারত হোসেন, উপজেলা জিয়া মঞ্চের মাইনুল ইসলাম সোহাগ সহ উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram