ঢাকা
logo
প্রকাশিত : January 24, 2025

গংগাচড়ায় ইউপি চেয়ারম্যান লিয়াকত গ্রেফতার

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গংগাচড়ার গজঘন্টা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, মতলেব বাজার হতে সকাল ১০.৩০ মিনিট এ লিয়াকত আলী কে ডিবি পুলিশ গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৮ ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল গংগাচড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু বাদী হয়ে গংগাচড়া উপজেলা বিএনপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে ৪০ জনকে আসামি ও ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। গজঘণ্টা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী এই মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গংগাচড়া মডেল থানার ওসি আল-এমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মতলেব বাজার থেকে তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram