ঢাকা
logo
প্রকাশিত : January 23, 2025

তিতাসে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগ নেতার হামলা, আহত-২

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলা জাসাসের আহ্বায়ক সামির হোসেনের উপর হামলা করেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ও তার সাঙ্গ পাঙ্গরা। এসময় সামির হোসেন (৪৫) ও তার মা আমেলা খাতুন (৭৫) আহত হয়েছে। আহত আমেলা খাতুনকে স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার করে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২ টায় উপজেলার কেশবপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় থমথমে অবস্থা বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত রাজ মিয়া মাষ্টারের ছেলে আব্দুস সাত্তার (৫০) নিষিদ্ধ ম্যাজিক জাল বিক্রি করার অভিযোগ এনে, স্থানীয় সাংবাদিকদের ডেকে এনে সাত্তার মিয়ার ঘরে অভিযান চালায় আওয়ামী লীগ নেতা ও অপসারিত জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ও তার সাঙ্গ পাঙ্গরা। অভিযানে সাত্তার মিয়ার ঘরে জাল না পাইলেও পরিত্যক্ত অবস্থায় কিছু জাল পাওয়া যার মালিক কাশু মিয়া নামের এক ব্যক্তির।

এলাকাবাসী আরও জানায়, মজিবর চেয়ারম্যানসহ শতাধিক লোক নিয়ে এসে দূর থেকে সামির হোসেনকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, এসময় সামির হোসেনের মা আমেলা খাতুন এগিয়ে গেলে তার উপর প্রতিপক্ষের ছোড়া একাধিক পাটকেল পড়লে তিনি গুরুতর আহত হয়।

এ বিষয়ে মজিবর চেয়ারম্যান বলেন, সাত্তার নিষিদ্ধ ম্যাজিক জাল বিক্রি করে এবং তার ঘরে কোটি টাকার জাল রয়েছে। আমি সাংবাদিক এনেছি ওনারাও দেখেছে, পুলিশ, এসিল্যান্ড ও ইউএনওকে খবর দিয়েছি কেউ আসেনা। শতাধিক লোকজন নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো পোলাপাইনে পোলাপানে করেছে।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, পরিত্যক্ত অবস্থায় কিছু জাল পড়ে আছে, তারপরও এসিল্যান্ড যদি পুলিশ চায়, তাহলে আমরা পুলিশ পাঠাবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram