ঢাকা
logo
প্রকাশিত : January 23, 2025

হবিগঞ্জে বিদেশী মদ, ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে মোঃ শিপন মিয়া নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শিপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আশ্রফপুর গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে।

এ সময় উদ্ধার করে জব্দ করা হয় ৭১ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯টি অফিসার চয়েজ বিদেশী মদের বোতল ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর, এসআই মোঃ কাউছার হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে শিপন মিয়াকে উপজেলার অলিপুরের আহাদ মিয়ার মার্কেটের ২য় তলার এসএম ট্রান্সপোর্ট অফিসের কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram