ঢাকা
logo
প্রকাশিত : January 23, 2025

ঐতিহ্যবাহী বিশাল আকৃতির ভান্ডারি মুলা বিকিকিনির উৎসব মাইজভাণ্ডার দরবারে

মো.এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: মাইজভাণ্ডার দরবার শরীফের ঐতিহাসিক ১০ই মাঘ ওরশ কে কেন্দ্র করে প্রতিবছর ন্যায় এবছরও বসেছে ঐতিহ্যবাহী মাঘের মেলা। এই মাঘের মেলায় মাইজভাণ্ডার-নাজিরহাট রাস্তার পাশে জুড়ে উঠেছে হালদা নদীর চরের মুলা। আশেক ভক্তরা এ মুলাকে 'ভান্ডারী মুলা' নামে ডাকে। এখানে উৎসবের মতো বিকিকিনি হচ্ছে এ মুলা, বিকিকিনি চলবে ওরশ পরবর্তী দুই দিন পর্যন্ত।

উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর প্রধান দিবশ ১০ মাঘ ২৪ জানুয়ারী। ওরশ শরীফে দুই দিন আগে থেকে হালদা চরে উৎপাদিত বড় বড় মুলা বিক্রির জন্য নিয়ে আসেন মুলা বাজারে। স্থানীয় কৃষকরা চাষ করেছে এ মুলা। এমনটি জানিয়েছেন কয়েকজন বিক্রি করতে আসা কৃষক। তারা বলেন, এসব বড় বড় মুলাকে স্থানীয় ভাষায় জাপানি মুলা বলা হয়। এখানে কোনো মুলার ওজন ৫ কেজি, আবার কোন মুলার ওজন ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত হচ্ছে। এক জোড়া মুলা বিক্রি হয় ১০০টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত।

মুলা ক্রয় করা মো.আলমগীর, জয়নাল আবেদীন, মো. জাফর আলম সাকিব বলেন, এ মুলা কেনার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। ভান্ডারি মুলার স্বাদের সাথে কোনো তুলনা হয় না। গরুর হাড় মাংসের সাথে এই মুলা রান্না করা হয়। দরবারে আসলে ভান্ডারি মুলা কিনে নিয়ে যাওয়ার জন্য বাড়ির গৃহিনীদের আগাম আবদার থাকে।

চট্টগ্রাম নগর থেকে আগত মো.সোলাইমান ও ডা. খোকন শীল বলেন, আনুমানিক ১০কেজি ওজনের দুটি মুলা কিনেছেন ২৫০ টাকা দিয়ে। এই মুলা বাড়িতে নিয়ে ছাগলের হাড়-মাংসের সাথে রান্না হবে। নাজিরহাট পৌরসভার নাসির মোহাম্মদ ঘাট হালদার চরে কৃষক সোহেল উদ্দিন বলেন, প্রবাস থেকে ফিরে মুলা চাষে মনোযোগী হয়। ৪বছর ধরে ওরশের মেলায় ভান্ডারি মুলা বিক্রি করে লাভবান হয়েছি। এবার হবো ইনশাআল্লাহ। খিরাম সত্তা খালের চরের কয়েকজন কৃষক জমিতে চাষকৃত মুলা ওরশে বিক্রি করছেন বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, হালদার চরের মাটির উর্বর বেশি। তাই মুলার আকৃতি বড় হয়। ফটিকছড়িতে এবার ৫৫০হেক্টর জমিতে মুলার চাষ হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মুলার বাম্পার ফলন হয়েছে। এটিকে ফটিকছড়ির মানুষ ভান্ডারী মুলা বলতে ভালোবাসে। ১০ মাঘের ওরশে মুলার বাজারজাত হয়। প্রায় ১০ কোটি টাকার মুলা ব্যবসা হবে বলে তিনি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram