ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৭
logo
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৫

টাঙ্গাইলে এক মামলায় জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মী খালাস

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফরোজা বেগম সকল আসামিকে খালাসের আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, বিগত ২০১৩ সালের ১২ নভেম্বর আওয়ামী বিরোধী হরতাল চলাকালে যমুনা সেতুর পূর্ব পাড়ে গোলচক্কর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। তখন ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ৩৮ জন নেতাকর্মীসহ ১১২ জনকে আসামি করে এই মামলা করা হয়। ২০১৫ সালের ১৭ মে এসআই কুতুব উদ্দিন আহমেদ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ এ মামলায় এখন পর্যন্ত মাত্র দু’জন সাক্ষী উপস্থাপন করেন। তাছাড়া যে দু’জনে সাক্ষী দিয়েছেন তারাও আসামিদের বিরুদ্ধে কিছু বলেননি।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ আর কোন সাক্ষী আনতে না পারায় বিচারক সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ করে পরবর্তী ধাপে চলে যান এবং এ মামলা থেকে আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram