ঢাকা
logo
প্রকাশিত : January 23, 2025

সুবর্ণচরে ভেজাল সার ও কীটনাশক বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

লিটন চন্দ্র দাস, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল টিএসপি সার ১২ বস্তা, ২৮ বস্তা কার্ব পুরানো সার ও কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চর আমান উল্যাহ ইউনিয়নের স্বপন মার্কেটে খুচরা সার বিক্রেতা গোকুল চন্দ্র দাসের নিশিতা ট্রেডার্সের বালাইনাশক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত জনতার সাক্ষ্য অনুযায়ী তিনি অসৎ উদ্দেশ্যে ভেজাল টিএসপি সার ও কীটনাশক বিক্রির জন্য গুদামজাত করেন বলে জানান।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল-নোমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং চরজব্বর থানা পুলিশ।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল টিএসপি সার ১২বস্তা ও ২৮ বস্তা কার্ব পুরানো সার বিক্রির অপরাধে খুচরা সার বিক্রেতা গোকুল চন্দ্রকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনতার উপস্থিতে উক্তসার বিনষ্ট করা হয়। এমন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram