ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৭
logo
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৫

শ্যামগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার রাত সাড়ে ৮ টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ শাহাজাহান মিয়া (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহাজাহান মিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ ছন্দধরা গ্রামের মৃত জুলহাস উদ্দিন ওরফে গেন্দা মিয়ার ছেলে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মোঃ নূরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কামরুল ইসলাম ও এএসআই ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পুলিশ অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছে।

এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা প্রক্রিয়াধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram