ঢাকা
logo
প্রকাশিত : January 23, 2025

মোরেলগঞ্জে কাঠ বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে, ২ ঘন্টা ফেরী চলাচল বন্ধ

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ফেরী পারাপাড়ের সময় কাঠ বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি ফেরীতে ঝুলন্ত অবস্থায় থাকলে ২ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় দুই পাড়েই অপেক্ষায় থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের বারইখালীর ফেরীঘাট এলাকায়।

জানা গেছে, উপজেলার পল্লীমঙ্গল এলাকা থেকে ভোর ৬টার দিকে জ্বালানি কাঠ ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাবার পথিমধ্যে মোরেলগঞ্জের পানগুছি নদীতে বারইখালী ফেরীঘাটে নদী পাড় হওয়ার সময় যান্ত্রিক ত্রুটি ও ঘণ কুয়াশার কারনে ব্রেক ফেল করে ট্রাকটি ফেরী থেকে নদীতে ঝুলে পড়ে দুর্ঘটনার শিকার হয়। যে কারনে দীর্ঘ ২ ঘন্টা সময় ধরে ফেরী পারাপাড়ে সকল দূরপাল্লার পরিবহন যানঝটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় ট্রাক দুর্ঘটনায় আটকে পড়া ফেরীটি। অন্যত্র সরিয়ে অপর ফেরীটি চলাচলের ব্যবস্থা করে দেয় ফেরী কর্তৃপক্ষ।

দুর্ঘটনা কবলিত ট্রাক ড্রাইভার সবুজ জানান, রাত সাড়ে ৫টার দিকে কাঠ বোঝাই ট্রাক নিয়ে ফেরীতে উঠে চালকের সিটেই তিনি ঘুমিয়ে যান। পরে বিএম লাইনের একটি পরিবহন ফেরীতে উঠে ট্রাকটি সাইড করতে বলেন। ট্রাক সাইড করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়।

সড়ক ও জপথের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনেছি, ট্রাকটি উদ্ধার ও ফেরী চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram