

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় বিষপান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। গৃহবধূর নাম সোমা আক্তার (২৭)। তিনি ওই এলাকার বাসিন্দা আবু তাহেরের স্ত্রী এবং দুই সন্তানের মা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত সোমা আক্তার উপজেলার রামগড় ১নং ইউনিয়নের ওয়াইফাপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুরে। সোমা ওই গ্রামের আবদুল মালেকের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, ৮ বছর আগে সোমার সাথে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন আবু তাহের। এবং তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কি কারণে সোমা বিষপান করেছে তা কেউ বলতে পারেনি। তাঁদের মেয়ে সোমা বিষপান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এমন খবর পেয়ে তাঁরা ছুটে আসেন পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
রামগড় থানার এসআই মহসিন মোস্তফা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় রামগড় থানায় একটি অপমৃত্যর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
