ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৭
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫

মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম রিজিয়া আক্তার আঁখি (৩০)। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের ভাঙ্গনী এলাকায় মিঝি বাড়ীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আঁখির স্বামী মঈন উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

আঁখি উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গড়িয়াইশ গ্রামের ইউসুফ আলী ভূঁইয়া বাড়ীর শাহ আলমের মেয়ে। আখিঁর বাবার দাবি তার মেয়েকে হত্যার পর ঝুঁলিয়ে রাখা হয়েছে।

আঁখির বাবা শাহ আলম বলেন, বুধবার দুপুরে আমার মেয়ের জামাইয়ের মামাতো ভাই আমাকে ফোন দিয়ে বলে আপনি একটু মেয়ের বাড়ীতে (শ্বশুর বাড়ী) আসেন। তখন আমি জিজ্ঞেস করি কেন? তখন ও বলে যে আপনার মেয়ে মারা গেছে। তখন আমার পরিবারের সদস্যদের নিয়ে মেয়ের স্বামীর বাড়ীতে ছুটে যাই। গত ১ সপ্তাহ আগেও আমার মেয়ে আঁখিকে স্বামী মঈন উদ্দিন মারধর করায় সে রাগ করে আমাদের বাড়ীতে চলে আসে। পরবর্তীতে তার স্বামী আমাদের বাড়ীতে এসে তাকে আর মারধর করবেনা বলে স্বামীর বাড়ীতে নিয়ে যায়।

তিনি আরো বলেন, ১০ বছর পূর্বে পারিবারিকভাবে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করতো স্বামীসহ শ্বশুর বাড়ীর লোকজন। মেয়ের ঘরে ৮ বছরের একজন ছেলে সন্তান থাকায় মেয়েকে সবসময় ধৈর্য্য ধরতে বলি। আজ তারা আমার মেয়েকে মেরে বসতঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি এই হত্যার বিচার চাই। এই ঘটনায় আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, বুধবার দুপুরে রিজিয়া আক্তার আঁখি নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ওই নারীর স্বামী মঈন উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram