ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১০
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫

দীঘিনালায় ২০০ কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারী গ্রেফতার

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সীমান্ত ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি চোরাচালানকারীদের আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকার সাজেক-উদয়পুর সীমান্ত ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি পাচারকালে পরিবহন (মাহিন্দ্র) চালক সহ তার সহযোগীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

এ সময় ০৪টি বস্তায় ২০০ কেজি অবৈধ ভারতীয় চিনি সহ ০২ (দুই) জন চোরাচালান কারবারীকে আটক করে পুলিশ। আটকের পর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার দেখানো হয়।

এ ঘটনায় দীঘিনালা থানায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা রুজু হয়েছে বলে জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া।

আটকৃতরা হলেন- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কাজল বড়ুয়া (৫৮)। সে পেশায় সিএনজি (মাহিন্দ্র) চালক ও অপর সহযোগী একই উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪০)।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, গেল মঙ্গলবার রাতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় চিনি প্রবেশকালে ৫০ কেজির ৪টি বস্তায় মোট ২০০ কেজি চিনিসহ ২ চোরাচালান কারবারীকে আটক করেছে পুলিশ।

ওসি আরো বলেন, ‘তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-খ/২৫-ঘ ধারার অপরাধ করায় আটকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করেছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram