ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫

বাবুগঞ্জে নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের তিনদিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুল ছাত্র রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদার পুত্র। তিনি মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, গত ১৮ জানুয়ারি দিবাগত রাত ১ টার দিকে রাব্বি হাওলাদার বাসা থেকে বের হন, এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে গেল ২১ জানুয়ারি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেন।

পরবর্তীতে তথ্যের মাধ্যমে জানতে পারেন নিহত স্কুলছাত্র রাব্বি হাওলাদারের লাশ পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছেন। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওসি জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এদিকে স্কুল ছাত্র নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজন ও বরিশাল জেলা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনসহ এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram