ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০১
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫

স্থানীয় সরকার নয় আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয় আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা ২০২৬ এর প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন। তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে।

সভায় ভোটার তালিকা হালনাগাদে কর্মরত ৩৫ হাজার তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram