ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫

মনপুরায় চুরির মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি'র দু'গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপে সংঘর্ষে অনন্ত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপি'র সাবেক সাংসদ নাজিম আলমের সমর্থক ১০ জন ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থক ৫ জন আহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর বিক্রি ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে মারামারি হয়। এতে দুই গ্রুপের ৪ জন আহত হয়। পরবর্তীতে বিএনপি'র দুই গ্রুপের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বিষয়টি সমাধানের দিন ধার্য করে। শালিস ধার্যকৃত দিনে নৌ পরিবহন উপদেষ্টা মনপুরায় আগমন করায় কোন সমাধান সম্ভব হয়নি। সেই পুরনো মারামারির ঘটনার পুনরাবৃত্তি করে কথা কাটাকাটির একপর্যায়ের দুই গ্রুপে সংঘর্ষ বাদে। এসময় চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপি'র সাবেক সাংসদ নাজিম আলমের সমর্থক ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়।

সংঘর্ষে আহতরা হলেন, আলম সমর্থিত ইয়াসিন (৭০) ও তার ছেলে মামুন, মাকসুদ, সাগর, শামীম সহ হেলাল, আলাউদ্দিন, রাকিব, নুরু, মাইনুদ্দিন এবং নয়ন সমর্থিত সুজন, রাসেল, সালাউদ্দিন, সাদ্দাম, হাসেম। আহত সকলে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কবির সোহেল জানান, মারামারির ঘটনায় আহতদের মধ্যে ৫ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং আংশিক আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram