ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫

মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় যৌতুকের দাবিকরে মৌসুমী আক্তার (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার মধ্যরাতে নির্যাতন করে গুরুতর আহত করেছেন।

আহত গৃহবধূ উপজেলার নুরুল্যাবাদ ইউপির পার-নুরুল্যাবাদ গ্রামের আব্দুল মতিনের মেয়ে এবং তেঁতুলিয়া ইউপির কাঞ্চনপৃর গ্রামের গ্রামের রাসেলের স্ত্রী। অভিযুক্ত স্বামী রাসেল উপজেলার তেঁতুলিয়া ইউপির কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, স্বামী রাসেল প্রায় দিন যৌতুক দাবি করে মারপিট করে বাড়ি থেকে বের দেয়। তিন বছরের ১টি মেয়ে বাচ্চা আছে সেটিও তিনি কেড়ে নিয়েছেন। সংসার করবে না মর্মে আমাকে প্রায় দিন শারিরিক ও মানষিক নির্যাতন করে আসছেন। আমি মা হারা অসহায় মেয়ে, আমাকে দেখার মত কেউ নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি আমাকে সংসার ছাড়া করতে চায়। ইতিপূর্বে সে দুটি বিয়ে করেছেন। আমাকে সরিয়ে আবারো বিয়ে করতে চায়। অসহায় হওয়ার কারণে অনেক কষ্ট করে তার সংসার করি। তারপরও সে আমাকে নির্যাতন করেন। তার অত্যাচার থেকে বাঁচতে জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram