ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫

সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর তীরে নবজাতকটির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। নবজাতকের বয়স আনুমানিক ৫ দিন হতে পারে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি দুপুরে ৫ দিনের এক নবজাতককে নলছিটির নিকটতম দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠে নলছিটি উপজেলার হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঐশী আক্তারের বিরুদ্ধে। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লোকমুখে জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ধারণা করা হচ্ছে সেই নবজাতক শিশুটির মরদেহ হতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram