

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ৯৪.৩৮ ঘনফুট কাঠ আটক করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব কাঠ আটক করে।
কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, সোমবার সকালে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৪.৩৮ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করেছে। আটককৃত কাঠগুলো কয়লারমুখ চেকপোষ্ট বিজিবি হেফাজতে রয়েছে।
