ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

সাতকানিয়ায় চার ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার মেইন রোড, দেওদিঘী বাজার, ফুলতলা বাজারে ঔষধ এর দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে এই অভিযানে ঔষধের দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিসিয়ান্স স্যাম্পল, আনরেজিস্ট্রারড ওষুধ আছে কিনা দেখা হয়।

এ সময় ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ এর সংস্লিষ্ট ধারায় ৪টি দোকানে মোট ২৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে এন্টিবায়োটিক ঔষধ বিক্রয়ের জন্য রেজিস্ট্রার মেইনটেন করতে বলা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম এর ড্রাগ সুপার আবিদ আহসান, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়াতে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram