ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

বাগেরহাটে বিএনপি নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিএনপি নেতা সজিব তরফদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে বাগেরহাট খুলনা-মহাসড়কের সোনাতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে সমাবেশ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। এতে প্রায় ঘণ্টাব্যাপী খুলনা বাগেরহাট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীরা এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সজিবের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ–সংলগ্ন বাগেরহাট-রামপাল (গিলাতলা) সড়কের ওপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করলেও মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে কোনো তৎপরতা নেই পুলিশের। সজিবের ভাই সোহেল তরফতার বলেন, সজিবকে আর্থিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী আবুবক্কর, জেলা যুবদল নেতা সজিব তরফদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিল্লুর রহমান তরফদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শফিক নকিব, ওয়াহিদুজ্জামান বাদশা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নকিব শহিদুল ইসলাম, ইউনিয়ান স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোতালেব হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল তরফদার প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram