ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৫

পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর জেলায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল কবির লীন, মনিরুল ইসলাম মনির সহ পিরোজপুর জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নয়নের মনি। তিনি ছিলেন জনমানুষের নেতা। তিনি সাধারণ মানুষের জন্য নিজে খাল কেটেছেন। তার আদর্শ নিয়ে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে। কিন্তু অতীতে কি করেছেন তার দোহাই দিয়ে এখন অপকর্ম করে এই দলে থাকার সুযোগ নাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram