ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

শ্রীমঙ্গলে শতাধিক চা শ্রমিক জনগোষ্ঠীর মাঝে লেপ বিতরণ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় দরিদ্র চা শ্রমিক জনগোষ্ঠীর মাঝে শীত নিবারণের জন্য লেপ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলায় প্রত্যন্ত পাহাড়ী জনপদ রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানে নবনির্মিত স্কুল মাঠে শতাধিক পরিবারের মধ্যে এ লেপ বিতরণ করা হয়।

জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এ লেপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ের নাজির, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সহকারী দীনেন গোয়ালা, উপজেলা ভূমি অফিস স্টাফ বিক্রম বৈদ, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, সমাজকর্মী আহবাব আল হামিদী, কার্যকরী পরিষদের সদস্য শেখ মেহেদী হাসান, নির্বাহী পরিচালক সাফওয়ান বক্স আসিফ, ফয়ছল আহমদ শাহী, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, মনির উদ্দিন, নাহিদ হাসান, জাবেদ আহমদ, আব্দুল আহাদ, রেদোয়ান আহমদ ছামী ও হাম্মাদ সাদী প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram