ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

স্বামী মোবাইলে তালাক বলায় গৃহবধূর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী স্বামী মোবাইলে তালাক বলায় এক গৃহবধূ কেঁরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ওই গৃহবধূর নাম মারিয়া আক্তার (২১)।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে অচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারিয়া আক্তার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে।

পরিবার জানায়, দুবছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে সৌদি প্রবাসী তানজিল চৌধুরীর সঙ্গে মারিয়া আক্তারের বিয়ে হয়। তাদের দুজনের মাঝে প্রেম ছিল। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বনাবনি তেমন ভালো ছিল না। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকতো। শনিবার স্বামীর সঙ্গে তর্কাতর্কির সময় স্বামী মোবাইলে তালাক বললে অভিমানে কেঁরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন মারিয়া।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, ‘এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা নিয়ে তদন্ত চলছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram