ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি নেতা ও কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুবুর রহমান মহাবুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌর শহরের তাঁতি শেডের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত মহাবুলকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গার তাঁতি শেডের নিকট মহাবুল দাঁড়িয়ে থাকা অবস্থায় হেলমেট পরা দুর্বুত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। কে বা কারা এবং কী কারণে এ হামলার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পেছন দিক থেকে কে বা কারা তাকে কুপিয়েছে। চিকিৎসার পর তিনি ফিরে এসে লিখিত অভিযোগ দেবেন। তবে এ অপরাধের সাথে কারা জড়িত, সে ব্যাপারে নিশ্চিত হতে পুলিশ মাঠে নেমেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের মহাবুবুর রহমান মহাবুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক। বেশ কয়েকবার মেম্বর (ইউপি সদস্য) নির্বাচিত হয়েছেন মহাবুল।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে সেনাবাহিনী আটক করে। নানা অপকর্মের কারণে পরে তিনি অপসারিত হলে মেম্বার মহাবুলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram