ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

মঠবাড়িয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে মিনি ম্যারাথন প্রতিযোগিতা

মজিবর রহমান, মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরে মঠবাড়ীয়া উপজেলায় তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন  উপলক্ষে  মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান ধারণ করে সোনাখালী বাজার থেকে টিকিকাটা ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৮ থেকে ৪০ বছর বয়সী মঠবাড়িয়ার বিভিন্ন এলাকার অংশগ্রহণকারীরা এ প্রতিযোগিতায়  অংশ নেন। অংশগ্রহণের জন্য সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সোনাখালী বাজারে স্থাপিত রেজিস্ট্রেশন বুথে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসন আবদুল কাইয়ূম,উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাইফুল ইসলাম,থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবদুল হালিম তালুকদার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকী বাদল,পৌর বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান মিল্টন,যুবদল নেতা মনিরুজ্জামান মনির,

এদিকে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তরুণ সমাজকে উৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা ও ক্রীড়াপ্রেমের প্রসার ঘটানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আয়োজনটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram