ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

ত্রিশালে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসী কায়দায় নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার পৌরসভা সংলগ্ন বিশ্ববিদ্যালয় রোডে নিরীহ মানুষের উপর হামলা ও অত্যাচারের বিচারের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন স্থানীয় ভোক্তভোগিরা। মানববন্ধনে এলাকার ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী শান্ত, রিশাদ, মোরাদ গ্রুপের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। এ ঘটনায় আহত লাল মিয়ার ছেলে তাজাম্মুল ইসলাম বাদি হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে প্রতিবাদকারীরা বলেন, গত ১৫ জানুয়ারি গোহাটা সিএনজি স্টেশনে ড্রাইভারদের কাছে অবৈধ চাঁদা দাবি করলে লাল মিয়া, নবি হোসেন ও লতিফ প্রতিবাদ করায় সন্ত্রাসী গ্রুপটি তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মামলা হলেও আসামীরা এখনো গ্রেফতার হয়নি। প্রভাবশালীদের ছত্রছায়ায় সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করে যাচ্ছে। প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ বলেন, ঘটনার দিনই এবিষয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামীদের ধরতে তৎপরতা চালানো হলেও পলাতক থাকায় তাদের এখনো ধরা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram