ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

মিঠাপুকুরের রাণীপুকুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোজাহিদ, সম্পাদক রেজা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধায় অনুষ্ঠিত হয়। রানীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপি'র সদস্য অধ্যাপক সাজেদুর রহমান রানা। 

রাণীপুকুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির  আহবায়ক কমিটির অধ্যাপক গোলাম রব্বানী। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন।

বিশেষ অতিথি এডভোকেট আব্দুল হাদী বেলাল, এডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট, মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিটুল,শামীমুল হক, মোর্শেদ হাসান সোহেল, আনোয়ারুল ইসলাম নয়ন, হযরত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একে শফিকুল ইসলাম আজাদ, যুবদলের আহব্বায়ক গোলাম মোস্তফা বাবু, তাতী দলের সদস্য সচিব মাসুদ রানা, ছাত্রনেতা হাসান মাহমুদ, শাফিউল ইসলাম শিমুল, মহিলাদলের মমতাজ বেগম, রাজিয়া সুলতানা প্রমুখ। সম্মেলনটি সঞ্চালনা করেন বিএনপি নেতা রেজাউল করিম রেজা। 

সম্মেলন শেষে মোজাহিদুল ইসলামকে সভাপতি, রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক ও শাহাজাদা খানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ কমিটি বিশিষ্ট রানীপুকুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram