ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

কালিয়াকৈরে বাসা-বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির মালিককে প্রাণনাশের হুমকি ও সিমানা প্রাচীর ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে রাজ্জাকের বিরুদ্ধে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে  উপজেলার সফিপুর দোকানপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার(১৮জানুয়ারি) বিকেলে মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ওই জমিতে ঘর বাড়ি করে বসবাস করে আসছে। তার পাশেই রয়েছে রাজ্জাক নামে এক ব্যক্তির ঘর বাড়ি। দু'বাড়ির মাঝখানে রয়েছে দীর্ঘ দিনের সীমানা প্রাচীর। ওই সীমানা প্রাচীর গতকাল রাত দশটায় হঠাৎ করে রাজ্জাক মিয়া নেতৃত্বে ১০থেকে ১২জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর চালায়।এসময় বাড়ি ভাড়াটিয়া আনোয়ারা ও লাইলীর‌ ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে ওই স্থানে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে  এলাকাবাসী ওই বাড়ির মালিকের আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই মৌচাক পুলিশ ফাঁড়ি টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দু'পক্ষের লোকজনকে শান্ত থাকার নির্দেশ দিয়ে ঘটনাস্থল থেকে চলে আসেন। শনিবার বিকেলে মিজানুর বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিবাদী রাজ্জাক মিয়া জানান, আমাদের জমিতে বাউন্ডারি করেছে। তাই আমরা ভেঙে দিয়েছি। তবে আমি আগুন দেয়নি। তারা আগুন দিয়ে আমাদের নাম দিয়েছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) নাফিস মেহেদী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়ে চলে আসেন।

কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক(এস আই) পলি আক্তার জানান, ভাঙচুরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram