ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

সংঘাতহীন সম্প্রীতির ধামইরহাট নির্মাণের লক্ষ্যে মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) আয়োজনে সংঘাতহীন সম্প্রীতি ভুলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর ১২টায় দি হাঙ্গার প্রজেক্টের তত্ত্বাবধানে ধামইরহাট প্রেসক্লাব ভবনে পিএফজির এ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. মো. আইয়ুব হোসেন, জাতীয়পার্টি নেতা দেওয়ান আব্দুল হান্নান, বাসদ ধামইরহাট শাখার আহ্বায়ক দেবলাল টুডু, পিএফজির নওগাঁ জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল, ধামইরহাট উপজেলা কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রেসক্লাব ভবনের নিচে আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram