ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

সুন্দরগঞ্জে দু'দিন ব্যাপি পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতি‌নি‌ধি: গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলতে জেলার সুন্দরগঞ্জের "সরোবর পার্ক এন্ড রিসোর্টে" ২দিন ব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হ‌য়েছে।

গতকাল (শুক্রবার) সরোবর পার্ক এন্ড রিসোর্টে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম রেজা, সরোবর পার্ক এন্ড রি‌সো‌র্টের স্বত্বাধিকারী আরেফিন আজিজ সরদার সিন্টু, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান সরদার, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মণ্ডল ,গাইবান্ধা জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহবায়ক মাহমুদুল হাসান মুসা, সাবেক মেম্বার ও বিএনপি নেতা এরশাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসব উপলক্ষে সরোবর পার্ক এন্ড রিসোর্ট সেজেছিল নতুন রূপে। শত শত দর্শনার্থী আয়ো‌জিত অনুষ্ঠান উপভোগ করেছেন। শিহ‌রিত হ‌য়ে‌ছেন পার্কের মনোমুগ্ধকর পরিবেশ দে‌খেও । এই পিঠা উৎসবে মোট ১২টি টি স্টল বসেছ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram