ঢাকা
logo
প্রকাশিত : January 17, 2025

শায়েস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহের উদ্যোগে ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে ভিসি অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বলগুলো বিতরণ করেন।

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ইকবাল, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, উপাচার্যের একান্ত সচিব আমিনুল আকতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক জসিম উদ্দীন, সফিউল করীম, মুসলেহ উদ্দীন, নজরুল ইসলাম, সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আবু হুরায়রা, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্য সচিব ফাহিন হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ ফরহাদ, পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুক আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ আহমেদ সোহেল, দৈনিক জনতার দলিলের সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল আলম রিপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন শিপন, সাংবাদিক সফিক মিয়া মাস্টার, ইনজামামুল হক নাঈম, রকিব আহমেদ জনি প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram