ঢাকা
logo
প্রকাশিত : January 17, 2025

দেবহাটায় পুলিশের অভিযানে ফেনসিডিল সহ ২ আসামি আটক

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে ২৫ (পঁচিশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ৩ মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত অপর ১ জন আসামিসহ সর্বমোট ০২ জন গ্রেফতার হয়েছে।

ফেনসিডিল আটকের ঘটনায় দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলাম বাদী হয়ে আটককৃত ১জন ও ১ জনকে পলাতক আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৬, তাং- ১৭-০১-২৫ ইং।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলীর নেতৃত্বে এসআই লেলিন বিশ্বাস, এসআই রিয়াজুল ইসলাম ও এএসআই লিয়াকত আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ ইং-১৬/১২/২০২৪ তারিখ রাত অনুমান ১১টার দিকে দেবহাটা পারুলিয়া ইউপির পলগাদা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করাকালে আসামি দেবহাটার শ্রীরামপুরের আঃ গফুর মোড়লের ছেলে ইনামুল হোসেন কে ২৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ গ্রেফতার করেন।

এছাড়া অপর অভিযান পরিচালনাকালে একই তারিখে রাত সাড়ে ১০ টার দিকে সিআর ০৩ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামি দেবহাটার ঘলঘলিয়ার কাছেদের ছেলে আবু সাঈদ (৩২) কে গ্রেফতার করেন। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram