ঢাকা
logo
প্রকাশিত : January 17, 2025

দীর্ঘ ৯ বছর পর বাড়িতে এসে মিলল অভিমানী স্ত্রীর ঝুলন্ত মরদেহ

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: প্রবাসী  স্বামীকে রিসিভ করতে ঢাকা বিমান বন্দরে যেতে না পেরে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্বহত্যার পথ বেছে নেয় গৃহবধূ পপি আক্তার।

পপির স্বামী স্ত্রীকে বিমান বন্দরে  আসতে বললেও তার শ্বশুড়  বাড়ীর কর্তাদের চাপে সে স্বামীকে  রিসিভ করতে যেতে না পারায় এ গৃনীত পথ বেছে নেয় বলে এলাকাবাসী জানায়।

বৃহস্পতিবার  বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রির পাড়ায় এ ঘটনা ঘটে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, আত্মহত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এখন বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, দুবাই বিমান বন্দরে যাত্রা বিরতিকালে পপির সঙ্গে আলামিনের ফোনে কথা হয়। আলামিন জানায়- তাদের মধ্যে ভালোমতোই কথাবার্তা হয়। তাকে বিমানবন্দরে আসতে বললেও সে যাবে না বলে ছেলে আদিবকে পাঠাবে বলে জানায়। কিন্তু বাড়ির এসে স্ত্রীর মরদেহ পেয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তার জীবনটা এলোমেলো হয়ে গেল বলে আহাজারি করতে থাকে।

দীর্ঘ ৯ বছর পর ইরাক থেকে দেশে ফিরে স্ত্রীর মরদেহ পেলেন হতভাগা স্বামী আলামিন মণ্ডল। নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার স্ত্রী পপি (৩০)। 

আলামিন-পপি দম্পতির ঘরে আদিব মণ্ডল নামে ১৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, দীর্ঘ প্রায় ৯ বছর পর ইরাকে প্রবাস জীবন কাটানোর পর বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দেশে নিজ বাড়িতে ফেরেন আলামিন মণ্ডল। বাড়িতে এসে স্ত্রীকে নিজের পাকা টিনশেড ঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পপির ঝুলন্ত মরদেহ নিচে নামায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীকে আনার জন্য বিমানবন্দরে যেতে চেয়েছিলেন পপি। কিন্তু তাকে না নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা একটি মাইক্রোবাস নিয়ে ভোরে ঢাকায় বিমানবন্দরে যান। এ ঘটনাকে কেন্দ্র করে পপির সঙ্গে অন্যান্যদের অন্যান্যদের মনোমালিন্য হয়। এ কারণে অভিমান করে তিনি নিজ ঘরে আত্মহত্যা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram