ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

মানব পাচারকারী চক্রের হাত থেকে মেয়েকে রক্ষা করতে পিতার আহাজারি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের বাসিন্দা, কাতার প্রবাসী আমির উদ্দীন অভিযোগ করে বলেছেন, কথিত আমেরিকান নাগরিক হারুন আসাদ মির্জা ও তার সহযোগীরা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য। শুধু তাই নয় চক্রটি আমার কলেজ পড়ুয়া মেয়েকে অষ্টাদশী সার্জিনা আফরিন আমিরাকে নানান প্রলোভনে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার অপচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রবাসী আমির উদ্দীন তাঁর বাসায় ডাকা এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন কাতার প্রবাসী। দীর্ঘ ১৭ বছর ধরে আসা যাওয়ার মধ্যে প্রবাস জীবন কাটাচ্ছি। আমার স্ত্রীর মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পেরে গত ৬ ডিসেম্বর দেশে ফিরে আসি। আমার প্রথম কন্যা সার্জিনা আফরিন আমিরা (১৮) কক্সবাজার সরকারি কলেজে মানবিক ২য় বর্ষের ছাত্রী। গত ২ বছর পূর্ব থেকে অথিস্ট রিপাবলিক গ্রুপের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। ফ্রিল্যান্সিং এর কাজ করা অবস্থায় অনলাইনে পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক হারুন আসাদ মির্জা, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর ফাইজা ইসলাম, নোয়াখালীর বসুরহাটের নাজমুস শাহরিয়ার মাহির সাথে পরিচয় হয়।

অনলাইন পরিচয়ের মাধ্যমে আসাদ মির্জা আমার মেয়েকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধাসহ ধর্মান্তরিত করার চেষ্টা চালিয়ে যায়। খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মীয় চিহ্নসহ বিভিন্ন বই উপহার হিসেবে আমার (কন্যা) ভিকটিমকে পাঠায়। ভবিষ্যতে আমেরিকার উন্নত জীবন যাপন করার আশ্বাস দেয়।

পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য বাংলাদেশে এসে ফাইজার সহযোগিতায় এবং মাহির যোগসাজসে কক্সবাজারে এসে তারকামানের হোটেল সায়মনে অবস্থান নেয়। ৩/৪ দিন অবস্থানের পর চক্রটি আমার মেয়ে আমিরাকে কৌশলে অপরহণ করে পাচারের পরিকল্পনা করে। ফাইজা আমার মেয়েকে বাড়ী হতে ফুসলিয়ে বের করে নিয়ে যায়। আমেরিকা পাচারের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর ফাইজার সহযোগিতায় বিমানে করে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে আমি দেশে এসে পুলিশের সহযোগিতায় মোবাইল ট্র্যাক এর মাধ্যমে আমার মেয়ে ভিকটিম ও চক্রটির অবস্থান চিহ্নিত করি। এর আগে ৫ ডিসেম্বর চক্রটির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরী দায়ের করি। উক্ত সাধারণ ডায়েরীটি কক্সবাজার সদর থানা পুলিশের এসআই সৌরভের মাধ্যমে ধানমন্ডি থানায় হস্তান্তর করলে পুলিশ হারুন আসাদ মির্জার বাসা সনাক্ত করে। আসামইদের ডকুমেন্টপত্র উদ্ধার করেন।

অনলাইনের মাধ্যমে যোগযোগ করে আমার মেয়েকে ১০ ডিসেম্বর ব্লাস্ট হতে এসআই আকিব নুর উদ্ধার করে কক্সবাজারে নিয়ে আসে। পুলিশের তৎপরতা বুঝতে পেরে আসামিগণ দ্রুত ভিকটিমকে ব্লাস্টে হস্তান্তর করে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধারের পর মানসিক অবস্থা খারাপ হওয়ায় চট্টগ্রাম ও ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমার কন্যার চিকিৎসা করি। ভিকটিমকে নিয়ে আসার পর জানতে পারি আসাদ মির্জা ভুয়া জাল-জালিয়াতি করা কাগজ দিয়ে মামলা হতে রক্ষার কৌশল করে। পরে হিউম্যান রাইটস এর কৌশলী তাসিমিয়া নোহিয়া আহমদ এর মাধ্যমে ভিকটিমকে দাবী করে। মূলত আসামিগণ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। ভিকটিম উদ্ধার কালে নগদ সত্তর হাজার টাকা ও ২টি মোবাইল পাওয়া যায়। যার মধ্যে ১টি আইফোন, অন্যটি স্যামস্যাং মোবাইল। চক্রটি আমার মেয়েকে আমেরিকা পাচারের উদ্দেশ্যে এ জঘন্য ঘটনা করেছে। অদ্যবধি অপরাধীরা আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। যে কোন উপায়ে আমার মেয়েকে অপহরণ করে আমেরিকায় নিয়ে যাবে।

এমতাবস্থায় আমার কন্যার ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার স্বার্থে ও আসামিদের উপযুক্ত শান্তি দাবী করছি। লিখিত বক্তব্যে তিনি বলেন, চক্রটি ঢাকায় বসে আমার পরিবারের বিরুদ্ধে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে মিডিয়া ট্রায়াল দিচ্ছে। আমি এসব মিথ্যা ও আজগুবি প্রোপাগান্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, এডভোকেট শবনম মোশতারী, কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর উসমান সরওয়ার আলম টিপু, আমিরার ছোট চাচা সালাহউদ্দিন আহমদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram