ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

মহাদেবপুরে ভোটার তালিকা হালনাগাদ করণের দিনব্যাপী প্রশিক্ষণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ করণের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালেব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ গোলাম মস্তোফা, মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আল মামুন, নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ পারভেজ মোশারফ ও পোরশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল আলম।

উপজেলায় নিয়োগপ্রাপ্ত সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজরগণ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আল মামুন জানান, আগামী ২০শে জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি গ্রামে গ্রামে ভোটার তালিকার হালনাগাদ করণের কাজ চলমান থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram