ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৫

কালিয়াকৈরে ৩১ দফার আলোকে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় স্বরনী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মীসভার সভাপতিত্ব করেন সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল।

কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পাভেজ আহমেদ। কর্মীসভায় সঞ্চালনা করেন সূত্রাপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আটাবহ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মধ্যপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি দেওয়ান গোলাম রব্বানী সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram