ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

মনপুরায় অবৈধ ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় দুইটি অবৈধ ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে লাইসেন্স না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে ইটভাটা দুটোকে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা ও বন্ধের নির্দেশ দেন।

বুধবার বিকাল ৪ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত মনপুরা ব্রিকস ও এসআরএস ব্রিকস নামক ইটভাটা দুটোকে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটা দুটোর চুল্লি ভেঙ্গে ফেলে পানি দিয়ে চুলার আগুন নিভিয়ে দেয়। এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়ার মালিকানাধীন মনপুরা ব্রিকসকে ২ লক্ষ টাকা ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্লার মালিকানাধীন এসআরএস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমান করে।

সেই সাথে লাইসেন্স না থাকায় ইটভাটা দুটোর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত ইটভাটা দু'টির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, ইটভাটা দুটোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে আসছে। এবং লাইসেন্স না থাকায় অবৈধ ইটভাটা দুটোর চুল্লির আগুন নিভিয়ে দিয়ে জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram