ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি হাবীবুল্লাহ হেলালী, সম্পাদক আশিস

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী কে সভাপতি, আশিস রহমান কে সাধারণ সম্পাদক ও এনামুল কবির মুন্না কে সাংগঠনিক সম্পাদক করে হাওর বাঁচাও আন্দোলন'র ৩১ সদস্য বিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলা সদরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলার সভাপতি ইয়াকুব বখত বাহলুল’র সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ'র সম্পাদক বিজন সেন রায়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা প্রত্যক্ষ করেছি ফসল রক্ষা বাঁধ নির্মাণে দায়সারা ও ধীরগতির কাজ চলছে। অভিলম্বে নির্ধারিত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট হাওর বাঁচাও আন্দোলন’র দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠিত হয়। পরে হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ নবনির্বাচিত উপজেলা কমিটির দায়িত্বশীলদের নিয়ে বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, সাংবাদিক তাজুল ইসলাম, আবু সালেহ মোঃ আলা উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আওয়াল, হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাশুক নাইম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আল মমিন, মুজিবুর রহমান রনি, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট সজীব মাহমুদ, দপ্তর সম্পাদক সুমন আহমদ, অর্থ সম্পাদক হাবিবুল কবির শুভ, প্রচার সম্পাদক মাসুদ রানা সোহাগ, বাঁধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমন আহমদ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram