ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১২
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৫

টঙ্গীতে পাজেরো গাড়ি থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় একটি পাজেরো গাড়ি থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক মো. খোকন মিয়া (৩৮) গ্রেপ্তার হয়েছেন। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর বাটা গেট থেকে কলেজ গেটের মধ্যে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় পাজেরো জিপটি (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) উত্তরের দিকে যাওয়ার সময় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি মোটরসাইকেল গাড়িটিকে ধাওয়া করলে কলেজ গেট এলাকায় পাজেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয় জনতা গাড়ির চালক খোকনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি করে তিন বস্তা গাঁজা উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরউদ্দিন জানান, পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫টি প্যাকেটে (প্রতি প্যাকেটে দুই কেজি করে) মোট আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram