ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

দুই দিনের ব্যবধানে বাউফলে আবারও অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দুই দিনের ব্যবধানে খাল থেকে ভাসমান অবস্থায় আরো এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কনকদিয়া কুম্ভুখালী খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল করার সময় পকেটে একটি কাগজ পাওয়া গেছে। তাতে লেখা আছে আবদুল্লাহ, সিরাজগঞ্জ। সেই সূত্র ধরে পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সকালে উপজেলায় মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে কালাইয়ার নৌ পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয় পত্র থেকে তার পরিচয় সনাক্ত করে নৌ পুলিশ।

কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্রে তার নাম ছিল শ্যামল চন্দ্র দে (৫৫)। সে বরিশালের কাউনিয়া এলাকার জীবন চন্দ্র দের ছেলে। পরে লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram