ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৫

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুরমা চা বাগান এর ফাঁড়ি (বাগান) কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুর্বৃত্তরা দীপেনকে নির্মমভাবে হত্যা করে কুরঞ্জি এলাকার একটি পাহাড়ি ছড়ায় লাশ ফেলে দিতে পারে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। তার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন।

বিষয়টি কমলগঞ্জ থানাকে অবগত করলে সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানা যায়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দীপেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে।

নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না জানা নেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram