ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি মারা গেছে। এসময় আহত হয়ে তৌহিদ নামের আরেক ব্যক্তি ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার ধাওড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন জোয়াদ্দার জানান, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ধাওড়া হাট থেকে ওয়াজেদ আলী বাইসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় সামনে থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে মোটরসাইকেল চালক সহ দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওয়াজেদ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে এবং কর্তব্যরত চিকিৎসক আহত তৌহিদকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার করে। পরে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওয়াজেদ আলী মারা যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, সড়ক দুর্ঘটনায় ধাওড়া গ্রামে ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram