ঢাকা
logo
প্রকাশিত : January 15, 2025

শান্তিগঞ্জে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একাধিক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কটির একাধিক স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দিরাই রাস্তার মুখ (মদনপুর পয়েন্ট), উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এস্টেট ও আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস, যুগ্ম-সচিব আবদুল লতিফ খান। এসময় সুনামগঞ্জ সদর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ, ছাতক উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেনসহ আরো চার উপ-সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ অংশে ওয়েজখালী, নীলপুর, মদনপুর পয়েন্ট (দিরাই রাস্তার মুখ), উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, ডাবর পয়েন্ট, দামোধরতপী পয়েন্ট, বড়কাপন বাজার, জাউয়া বাজার, কৈতক পয়েন্ট, চৌকা পয়েন্ট, ধারণ বাজার, বুকারভাঙা ও গোবিন্দগঞ্জের বিশাল এলাকাসহ অন্তত ষোলটি স্থানের দুই পাশে অবৈধ স্থাপনা তৈরি করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ পরিচালনা করে সুনামগঞ্জ সওজ। সোমবার অভিযানের প্রথম দিনে সড়কটির শান্তিগঞ্জ অংশের উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা। প্রথম দিনের কার্যক্রম পাগলা বাজারে এসে স্থগিত করেন কর্তৃপক্ষ। আগামীকাল আবারও পাগলা বাজার থেকে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সুনামগঞ্জ সদর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ বলেন, ‘আমরা আমাদের ধারাবাহিক অভিযান আগামীকাল পর্যন্ত অব্যাহত রাখবো। আমাদের দুইটা সাবডিভিশন। সুনামগঞ্জ সদর সাবডিভিশনের আন্ডারে যতটুকু (শান্তিগঞ্জ উপজেলা) আছে ইতোমধ্যে উচ্ছেদ হয়েছে। আগামীকাল পাগলা বাজার থেকে আবারও ছাতক সাবডিভিশনের কাজ শুরু করবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram