ঢাকা
logo
প্রকাশিত : January 15, 2025

মানিকগঞ্জের ঘিওরে নারীকে গলা কেটে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল আটটার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত লায়লা আরজু (৬২) জেলার ঘিওর উপজেলার রাথুরা গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।

নিহতের স্বামী সেকেন্দার আলী বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল সাতটার দিকে বাজার করতে যান। সকাল আটটার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে থাকতে দেখেন। কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে ঘিওর থানার পুলিশসহ ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উদঘাটনের চেষ্টা করছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram