ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

ঝিনাইদহে সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত

এস আই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বায়ু সিলিন্ডার বিস্ফোরণে মিল্টন হোসেন (২২) ও রাম মিস্ত্রি (৫৫) নামে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়ে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি হয়েছে আলমগীর হোসেন নামে আরো একজন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের আখ সেন্টারপাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত মিল্টন উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে ও রাম মিস্ত্রি একই গ্রামের বদ্যি নাথের ছেলে। এছাড়া আহত আলমগীর হোসেন মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের বাসিন্দা। আহত আলমগীর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে প্রতিদিনের মত শহরের মিজানুর রহমানের কাঠের নকশাঁ ঘরে কাজ করছিল মিস্ত্রিরা। মাগরিবের নামাজের সময় বিকট শব্দে বায়ু সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে দেখতে পান তিন মিস্ত্রি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদের মধ্যে অচেতন অবস্থায় তিনজনকে হাসপাতালে পৌছে দেয় স্থানীয়রা।

কোটচাঁদপুর হাসপাতালের চিকিৎসক রাফসান রহমান জানান, সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের হাসপাতালে আনার পূর্বেই দুইজন মারা যায়। এরমধ্যে আহত আলমগীর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর থানার এসআই শাহিদুর রহমান দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। কি কারণে এমন বিস্ফোরণের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram